Posts

Showing posts from October, 2020

The revenge - প্রতিশোধ

Image
      ইক্ষুমতি বা অক্ষু নদীর ধারে পাশাপাশি দুতিনটি অস্থায়ী গ্রাম। বেশিরভাগ ঘর মাটির, ওপরে পাতার ছাউনি দেওয়া । এছাড়াও লতাপাতা আর কাঠ দিয়ে তৈরী কিছু ঘরও রয়েছে। ঘরগুলি দেখেই বোঝা যায় অস্থায়ী ভাবে থাকার জন্য  তৈরী।  এখানেই একটি গ্রামে থাকে পাঁচ বছরের একটি ছোট্ট ছেলে, নাম তক্ষক। তক্ষকের মা কদ্রু, আর বাবা কশ্যপ মুনি। তক্ষক তার বাবাকে কখনো দেখেনি। তার ঘরে মা আছে আর অনেক ভাইবোন আছে। ঘরের সমস্ত কিছু মা সামলায়। বাবা নাকি জঙ্গলে সাধন ভজন নিয়েই থাকে। তক্ষকের জন্ম এই গ্রামেই, কিন্তু সে শুনেছে তার মা এখানে এসেছে অন্য একটি জায়গা থেকে, আরো অনেকের সাথে। সেখানে কোনো নদী  ছিলোনা। ছিল একটি বিশাল হ্রদ ।  তক্ষক শুনেছে কিছুদিন পরে তারা এখান  থেকেও  আবার চলে যাবে।   "মা আমরা বারবার এইরকম জায়গা পরিবর্তন করি কেন ?"            তক্ষক জিজ্ঞাসা করেছিল।  "আমরা একজায়গায় বেশিদিন থাকতে পারিনা রে, আমাদের পোষা জানোয়ারগুলো খেতে পাবেনা। ওদের চরাবার জমি...