Posts

Showing posts from January, 2020

Story - Hay prem

হায় প্রেম  সুব্রত ভট্টাচার্য    ঠিক পৌনে ৯ টা  বাজে। আজ একদম ঠিক করে রেখেছি, আমি যখন বাস স্টপ থেকে ৫-৬মিটার দূরে থাকবো , তখন সাদা নীল বাস টা মিস করতে হবে।  শুধু একটু দৌড়াবার ভান করলেই হবে।  লাল সবুজ বাস টা এর ঠিক ৫ মিনিট পিছনে থাকে। হাতে মাত্র ৫ মিনিট সময়, এর মধ্যে যা বলার বলতে হবে, তাকে বাস স্টপ এ দাঁড় করিয়ে রেখে । মুশকিল হলো দুটো বাস দুই দিক থেকে আসে।  একটা আসে কদমা থেকে, আরেকটা আসে সাকচি থেকে। দুটোই আদিত্যপুরে আমার কারখানার পাশ দিয়ে যায়। সে নামে কদমার বাস থেকে। নেমে আমার বাস স্টপ এর কাছেই একটা কারখানা আছে, তার গেট দিয়ে ঢুকে যায়। যদি পরের বাস টা আগে চলে আসে, তবে আমার কারখানায় যেতে দেরি হয়ে যাবে। কিন্তু তা হোক, আমি আজকে যাকে বলে মরিয়া হয়ে গেছি। বেশ একটা করেঙ্গে ইয়া মরেঙ্গে ভাব।  জীবনে কিছু বৈচিত্র চাই, সব একদম নিরামিষ হয়ে গেছে।  ০০০০০০০০০০     বেশ কয়েক বছর হলো জামশেদপুর এ রয়েছি। কয়েকজন বাঙালি বন্ধু মিলে ঘর ভাড়া করে থাকি। নিজেরাই রান্না করে খাই।  সবাই বিভিন্ন কারখানায়...

Story - Jonmokotha-the birth of Krishna

জন্মকথা    সুব্রত ভট্টাচার্য্য       সূর্যদেব সবে অস্তাচলে যেতে শুরু করেছেন। মথুরা নগরীর উপকন্ঠে যমুনা নদীর ধারে   গোবর্ধন পাহাড়ের নিচে তিন ব্যক্তি গভীর আলোচনায় মগ্ন । দুই বন্ধু নন্দ এবং বসুদেব পরামর্শ করছেন দেবলোক থেকে আগত নারদ গোত্রের এক মুনির সাথে।অদূরে ক্রীড়ারত গোচারণ করাতে আসা কিছু রাখাল বালক। কিছু হৃষ্টপুষ্ট গাভী মনের আনন্দে ঘাস খেতে ব্যস্ত। এই স্থানটি গোকুল নামে পরিচিত। নন্দ এই গ্রামের নির্বাচিত প্রধান। মথুরার রাজাকে তিনি নিয়মিত খাজনা দিয়ে থাকেন। মথুরার বর্তমান রাজা কংস। নিজের পিতা উগ্রসেন কে কারারুদ্ধ করে তিনি সিংহাসন দখল করেছেন।         বসুদেব এবং নন্দ অনেক দিন থেকেই মথুরা কে কংসের কুশাসন থেকে রক্ষা করার জন্য দেবলোকের দেবতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছিলেন।বর্তমানে আর্যাবর্তে অনেক স্বাধীন জনপদ , নগর , রাজ্য , প্রতিষ্ঠা হলেও সবাই দেবতাদের আধিপত্য নির্বিবাদে স্বীকার করেন। এর প্রধান কারণ দেবতাদের ক্ষমতা । দেবতারা আজও বুদ্ধিমত্তা , যুদ্ধক্ষমতা , যন্ত্রবিদ্যা , স্থাপত্ববিদ্যা প্রভৃতিতে ভারতবর্ষর ...